লরি চাপা পড়ে গুরুতর আহত এক বালক - The News Lion

লরি চাপা পড়ে গুরুতর আহত এক বালক





দি নিউজ লায়ন ; ইটভাটার কয়লা দিতে আসা  এক লরি  চাপা পড়ে গুরুতর আহত হয় ইটভাটার এক শ্রমিকের ১২ বছরের ছেলের। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে নবদ্বীপ থানার গৌরাঙ্গ সেতুর কাছে গৌরনগর ইটভাটায় সন্দ্বীপ মাঝি ১২ বাবা রাকেশ মাঝি বাড়ি বিহারে ইটভাটায় কলা এপ্লাই করার জন্য সেই গাড়ির নিচেই আহত হয।


ইটভাটায় লরির চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হল ওই ভাটায় কর্মরত শ্রমিক পরিবারের এক বালকের। জখম  বালকের নাম সন্দীপ মাঝি। বয়স আনুমানিক বারো বছর।আহত ওই বালক ও তার পরিবার বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে।


 জানা যায়, শনিবার সকাল আনুমানিক এগারোটা টা নাগাদ নবদ্বীপ গৌরাঙ্গ সেতু সংলগ্ন গৌরনগর এলাকায় রাজ্য সড়কের পাশে অবস্থিত একটি ইট ভাটায় কয়লা বোঝাই একটি লরি ঢোকার সময় তার চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হয় সন্দীপ গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বিষ্ণুপুর গ্রামীণ হাসপাতাল পরে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পাঠানো হয় কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে।


 বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় ভাটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ বাহিনী। পুলিশকে দেখে ন্যায্য ক্ষতিপূরণ ও অভিযুক্ত লরি চালক ও খালাসির যথাযোগ্য শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে ভাটায় কর্মরত শ্রমিকেরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.